Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার January 5, 2022

ময়মনসিংহে ২ আদিবাসী স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার হয়নি কেউ

হিল ভয়েস, ৪ জানুয়ারী ২০২২, ময়মনসিংস: ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার ৪ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) ইমরান আল হোসেন জানান, গত ৩০ ডিসেম্বর দুই গারো স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

মামলার এজাহারের বরাতে তিনি আরও বলেন, “গত ২৮ ডিসেম্বর দুই স্কুল শিক্ষার্থী পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে হত্যার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করে অভিযুক্তরা। মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে বের হয়। পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।”

ওসি বলেন, “ঘটনার পরপরই আসামিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”