Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার May 30, 2022

রুমায় সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ জুম্ম আটক

হিল ভয়েস, ৩০ মে ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলার রুমা সেনা জোনের একটি সেনা টহল দল রুমা বাজার থেকে দুই নিরীহ জুম্ম গ্রামবাসীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটকের শিকার ব্যক্তি হচ্ছেন- (১) বিপন্ন তঞ্চঙ্গ্যা (২২), পীং-রনি কুমার তঞ্চঙ্গ্যা ও (২) রোন্যা তঞ্চঙ্গ্যা (২৩), পীং-চান্দো তঞ্চঙ্গ্যা। উভয়ের বাড়ি রুমার সীমান্তবর্তী রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত বড়থলি ইউনিয়নের গঙ্গাছড়া (টাইগার পাড়া) গ্রামে।

জানা গেছে, উক্ত গ্রামবাসীরা পরিবারের বাজার করার জন্য গতকাল (২৯ মে ২০২২) রুমা বাজারে গিয়েছিল।

আজ আনুমানিক সকাল ৬:০০ টার দিকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে রুমা সেনা জোনের সেনা টহল দলটি পথিমধ্যে উক্ত দুই গ্রামবাসীকে পেয়ে তাদেরকে আটক করে রুমা সেনা জোনে নিয়ে যায়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সেনাবাহিনী এখন আটককৃতদের বান্দরবান সদরের দিকে নিয়ে যাচ্ছে।