Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার January 8, 2023

রক্তাক্ত ইতিহাসের সূচনা

সম্রাট সুর চাকমা

ভাঙাচোরা অর্থনৈতিকভাবে পঙ্গু সামন্ত সমাজের প্রবাহকালে
সতেজ প্রাণ ভোমরা একঝাঁক তরুণ,
ইস্পাত কঠিন শপথে প্রতিজ্ঞাবদ্ধ আজ সকলে।
৭ই জানুয়ারি এক ঐতিহাসিক দিনে,
ফিরেছে আবার-
নতুন প্রজন্ম এমএন লারমার আদর্শকে ঘিরে।

অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক তরুণের আহ্বানে
একতাবদ্ধ সেই গভীর জঙ্গলে,
হাজারো যুবক শান্তির খোঁজে বেরিয়ে পড়ে পাহাড়ে ঢালে
গড়ে তোলে রক্তাক্ত ইতিহাসের সূচনা –
যুগ থেকে যুগান্তরে আগামী প্রজন্মেরা কোনদিন ভুলবে না।