Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম February 26, 2020

বাঘাইছড়িতে সংস্কারপন্থী কর্তৃক এক জুম্ম কৃষি কর্মকর্তা অপহৃত

হিল ভয়েস, ২৫ ফেব্রুয়ারি ২০২০, দীঘিনালা, খাগড়াছড়ি:  গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ বিকাল আনুমানিক ৪:০০ টায় সংস্কারপন্থীদের একটি দল খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন দীঘিনালা উপজেলার কবাখালি এলাকা থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মি: বিন্দ চাকমাকে অপরহরণ করে।

বিন্দ চাকমা এসময় মোটর সাইকেলযোগে বাঘাইছড়ির সাজেক হতে দীঘিনালার দিকে যাচ্ছিলেন। জানা গেছে, বিন্দ চাকমাকে অপহরণের পরপরই অপহরণকারী সংস্কারপন্থীরা মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করে।
পরে ঐ দিনই সন্ধ্যা ৭:০০ টার দিকে অপহরণকারীদের মুক্তিপণ হিসেবে নগদ ২ লক্ষ টাকা প্রদান করে এবং অবশিষ্ট ৮ লক্ষ টাকা ২৭ ফেব্রুয়ারি প্রদান করার শর্তে অপহৃত বিন্দ চাকমাকে মুক্তি দেয় সংস্কারপন্থীরা।