Tuesday, 22 Sep 2026
মানবাধিকার February 19, 2020

সেনাবাহিনী কর্তৃক লালরাম বম আটক, আদালতে সোপর্দ করা হয়নি

হিল ভয়েস, ১৮ ফেব্রুয়ারি ২০২০, বান্দরবান:  গত ১৮ ফেব্রুয়ারি ২০২০ বিকাল আনুমানিক ৫:০০ টায় বান্দরবান পার্বত্য জেলাধীন রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুননোয়াম পাড়া থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র রুমা থানা কমিটির কৃষি ও ভূমি বিষয়ক সম্পাদক লালরাম বম (৪৩)-কে মুননোয়াম পাড়া সেনা ক্যাম্পের সেনা সদস্যরা আটক করে নিয়ে গেছে।

কিন্তু এখনও পর্যন্ত সেনাবাহিনী কর্তৃক আটককৃত লালরাম বমকে ছেড়ে দেয়নি এবং আইন মোতাবেক কোন আদালত বা পুলিশের নিকট হস্তান্তর করেনি। লালরাম বম এর বাড়ি রুমা সদর ইউনিয়নের বগালেক এলাকায়।