Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম January 13, 2024

রাইখালীতে মগ পার্টি সন্ত্রাসীদের অপহরণের শিকার এক জুম্ম গ্রামবাসী

হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন থেকে সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির পরিচয়- বিমল তঞ্চঙ্গ্যা (৪২), পীং-চিত্ত রঞ্জন তঞ্চঙ্গ্যা, গ্রাম-ভালুকিয়া পাড়া, ৭নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, কাপ্তাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১১ জানুয়ারি ২০২৪ সকাল ১১ টার দিকে মগ পার্টি সন্ত্রাসীদের কয়েকজন সশস্ত্র সদস্য রাইখালী ইউনিয়নের কারিগর পাড়াস্থ সাপ্তাহিক বাজার থেকে বিমল তঞ্চঙ্গ্যাকে মুখে গামছা বেঁধে দিয়ে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত বিমল তঞ্চঙ্গ্যা একজন নিরীহ সাধারণ দিনমজুর ও কৃষক বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

নির্বাচনের পরপরই আবার এই এলাকায় মগ পার্টি সন্ত্রাসীদের নতুন করে সন্ত্রাসী কর্মকান্ড শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।