Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার September 10, 2020

পানছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম কিশোরীকে ধর্ষণের চেষ্টা

হিল ভয়েস, ৯ সেপ্টেম্বর ২০২০, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় দুই বাঙালি সেটেলার কর্তৃক এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৭ সেপ্টেম্বর ২০২০ বিকাল আনুমানিক ৩:০০ টায় পানছড়ি-মাটিরাঙ্গা সীমান্তবর্তী কেওয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ সময় উক্ত ত্রিপুরা কিশোরী গরু আনতে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গেলে দুই বাঙালি সেটেলার যুবক তাকে অতর্কিতে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এবং একজন দুর্বৃত্তের হাতে কামড় দিয়ে কোনোমতে দৌঁড়ে পালিয়ে আসতে সক্ষম হয়।

জানা গেছে, আজ ৯ সেপ্টেম্বর ২০২০ বিকেলে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।