Tuesday, 22 Sep 2026
মানবাধিকার September 19, 2020

রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক জনসংহতি সমিতির সদস্য নিকোলাই পাংখোকে গ্রেফতার

হিল ভয়েস, ১৯ সেপ্টেম্বর ২০২০, রাঙ্গামাটি: সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য নিকোলাই পাংখোকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২০ সন্ধ্যা ৭:৩০ টার দিকে রাঙ্গামাটি শহরের বিজন সরনীর তার বাসা থেকে নিকোলাই পাংখোকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে রাঙ্গামাটি সেনা জোনে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে এখনো ছেড়ে দেয়া হয়নি কিংবা পুলিশের নিকট সোপর্দ করা হয়নি।

ক্রিমিনালাইজেশনের অংশ হিসেবে জনসংহতি সমিতির সদস্যদের উপর সেনাবাহিনীর দমন-পীড়ন বৃদ্ধি পাওয়ায় তিনি এতদিন বিভিন্ন জায়গা পালিয়ে ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর তিনি বিজন সরনীর বাসায় ফিরে আসেন এবং তারপর দিন ১৮ সেপ্টেম্বর সেনাবাহিনী গিয়ে তুলে নিয়ে আসে।

নিকোলাই পাংখোর নিরাপত্তা নিয়ে তার পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে বলে জানা গেছে।