Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার November 21, 2020

কাপ্তাইয়ে সেনা ও পুলিশ কর্তৃক এক জুম্ম গ্রামবাসী আটক

হিল ভয়েস, ২০ নভেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল হ্লাসুইউ মারমা (৩৮) নামে এক সাধারণ জুম্ম গ্রামবাসীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ ২০ নভেম্বর ২০২০ ভোরে সেনা ও পুলিশ সদস্যরা হ্লাসুইউ মারমাকে তার আগাপাড়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে আটক করে।

সিএইচটিটাইমস২৪.কম সহ কতিপয় অনলাইন মাধ্যমে হ্লাসুইউ মারমাকে জনসংহতি সমিতির কর্মী এবং চাঁদা সংগ্রহকারী বলে উল্লেখ করা হলেও তিনি জেএসএস’র কোন সদস্য নয় বলে নিশ্চিত করেছে সমিতির একটি নির্ভরযোগ্য সূত্র।

জানা গেছে, আটক করার পর হ্লাসুইউ মারমাকে দুপুরের দিকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।