Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার October 24, 2020

লংগদুতে সংস্কারপন্থী সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ জুম্ম অপহৃত

হিল ভয়েস, ২৪ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: আজ (২৪ অক্টোবর ২০২০) বিকাল আনুমানিক ৪:৪০ টার দিকে সেনাসমর্থিত সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি দল রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুর রাধামন বাজার থেকে এক নিরীহ জুম্ম গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত গ্রামবাসীর নাম অজয় শিং চাকমা (৪৮), পিতা-মৃত মহারাজ চাকমা এবং তার বাড়ি লংগদু উপজেলার ছোট কাট্টলী গ্রামে। তিনি জনসংহতি সমিতির স্থানীয় গ্রাম কমিটির সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে অজয় সিং চাকমা কিছু বাজার করতে পার্শ্ববর্তী রাধামন বাজার যান। বিকাল আনুমানিক ৪:৪০ টার দিকে লংগদু উপজেলা সদর থেকে সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল স্পীড বোট যোগে সেখানে এসে পৌঁছে এবং অজয় সিং চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
কী কারণে অজয় সিং চাকমাকে অপহরণ করা হল তা জানা যায়নি।