হিল ভয়েস, ১৭ আগস্ট ২০২৬, বাঘাইছড়ি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের বাঘাইছড়ি গ্রামের যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, মঙ্গলবার ১৭ আগস্ট ২০২৬, আনুমানিক ২ টার দিকে উগলছড়ি মুখ (বটতলা) গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জুম্মদের বর্তমান সার্বিক পরিস্থিতি, রক্ষণশীল সামাজিক নেতৃত্বের ভূমিকা, ক্রমবর্ধমান মাদকাসক্তি ও অনলাইন জুয়া এবং যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যমান এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ ও যুবসমাজের করণীয় এবং দায়িত্বশীল ভূমিকা কী হওয়া উচিত সে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
সভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি থানা শাখার পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি উদ্দীপন চাকমা এবং সাংগঠনিক সম্পাদক রুপেজ চাকমা।
সভায় উপস্থিত প্রতিনিধিরা সামাজিক অবক্ষয় রোধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।