Tuesday, 22 Sep 2026
নারী August 30, 2026

মহালছড়িতে এক ত্রিপুরা নারী হত্যার শিকার

হিল ভয়েস, ২৯ আগস্ট ২০২৬, খাগড়াছড়ি: গতকাল (২৮ আগস্ট) খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের কার্বারি পাড়া এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় নিকা ত্রিপুরা (৩০) নামে এক জুম্ম নারী অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে ধর্ষিত হওয়ার পর নিকা ত্রিপুরা হত্যাকান্ডের শিকার হন। হত্যাকারী ব্যক্তি/ব্যক্তিরা ভুক্তভোগীর বাড়ির বিভিন্ন জিনিসপত্রও চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী সেতু ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ গেছেন বলে জানা গেছে।