Tuesday, 22 Sep 2026
নারী July 20, 2021

গুইমারায় স্কুল শিক্ষক কর্তৃক ৯ম শ্রেণির এক মারমা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

হিল ভয়েস, ২০ জুলাই ২০২১, খাগড়াছড়ি: পার্বত্য জেলার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফয়েজ উল্লাহ (৩৪) কর্তৃক উক্ত বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক মারমা ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৯ জুলাই ২০২১ দুপুর ১:৩০ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার, দুপুর আনুমানিক ২:০০টায় ভুক্তভোগী ছাত্রী সঙ্গীতের ক্লাস করতে গুইমারা সদর উপজেলার ডাক্তার টিলায় অবস্থিত শিক্ষক ফয়েজ উল্লাহর বাসায় যায়।  এ সময়  শিক্ষক একা বাসায় অবস্থান করছিলেন। ভুক্তভোগী ছাত্রী রুমে ঢুকলে শিক্ষক হাত ধরার চেষ্টা করে। পরে শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।  নিজের মান বাঁচাতে ঐ ছাত্রী চিৎকার করে।  তার চিৎকার শুনে বাড়ির আশপাশে থাকা এলাকার মানুষজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পরিবারের লোকজন গুইমারা থানায় যাচ্ছেন বলে জানা গেছে।