Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার November 18, 2021

চাঁপাইনবাবগঞ্জে এক আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টার এক মাস পর অভিযোগ নিল পুলিশ

হিল ভয়েস, ১৭ নভেম্বর ২০২১, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আদিবাসী নারী ( ৪০) কে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রায় এক মাস পর অভিযোগ নিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সোমবার গোমস্তাপুর থানায় দ্বিতীয় দফায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত ২৩ অক্টোবর ২০২১ তারিখে একই অভিযোগ দায়ের করলে পুলিশ তা নিতে অস্বীকার করে।

গত সোমবার (১৫ নভেম্বর) থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহো গ্রাম পূর্ব পাড়ার এক আদিবাসী নারী জমিতে কাজ করার সময় প্রতিবেশি মৃত শমসের আলীর ছেলে সামাদ আলী (৪৫)তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, আদিবাসী নারীর অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসূত্র : আদিবাসী নিউজ