Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার December 15, 2021

বাঙ্গালহালিয়াতে অস্ত্র গুজে দিয়ে নিরীহ পাহাড়ী যুবককে আটক

হিল ভয়েস, ১৫ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা অন্তর্গত বাঙ্গালহালিয়াতে একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে সেনাবাহিনী কর্তৃক অস্ত্র গুজে দিয়ে পুলিশের কাছে সোপার্দ করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার শিকার ব্যক্তির নাম ধর্মচরন তঞ্চঙ্গ্যা (৩৪), পীং- বরি চন্দ্র তঞ্চঙ্গ্যা, রাজভিলা ইউনিয়নর ৪নং ওয়ার্ড। পেশায় তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর (সোমবার) ভুক্তভোগী যুবক ভাড়া নিয়ে বাঙ্গালহালিয়া বাজারে গেলে সেখানে পূর্বে থেকে অবস্থানকৃত সেনামদদপুষ্ট মগ পার্টি সদস্যরা ধর্মচরন তঞ্চঙ্গ্যাকে(৩৪) আটক করে সেনাবাহিনীর নিকট সোপার্দ করে। পরে ঐ দিনই রাত ৯ টার সময় সেনাবহিনী সদস্যরা একটি এক নলা দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ গুজে দিয়ে পুলিশের নিকট সোপার্দ করে।

উল্লেখ্য, সেনাবাহিনী ও ক্ষমতাসীন আওয়ামীলীগের আশ্রয়-প্রশ্রয়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী মগ পার্টি খুন, আপহরণ, মুক্তিপণ আদায়, চাদাঁবাজি সহ সন্ত্রাস চালিয়ে আসছে৷

গত ১২ ডিসেম্বর বান্দরবান সদর উপজেলার চিমি ডুলু পাড়া থেকে জনসংহতি সমিতির সদস্য পুশৈথোয়াই মারমাকে অপহরণের গুলি করে নৃশংসভাবে হত্যার একদিন পর মগপার্টির সন্ত্রাসীরা ধর্মচরণ তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে সেনাবাহিনীর নিকট সোপর্দ করলো৷