Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম February 14, 2026

গুইমারায় ইউপিডিএফ (প্রসিত) কর্তৃক ২ ত্রিপুরা গ্রামবাসী মারধরের শিকার

হিল ভয়েস, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খাগড়াছড়ি: গতকাল (১৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময়ে খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার সিন্দুকছড়ি পুংখি পাড়া এলাকার ২ ত্রিপুরা নিরীহ গ্রামবাসী ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক মারধরের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন, ১) ধনেচান ত্রিপুরা (২৫); ২) কুনেন্দ্র ত্রিপুরা (৩৫)।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপির পক্ষে হয়ে কাজ করার কারণে বাড়ি থেকে নির্জন স্থানে ডেকে নিয়ে জনৈক কালেক্টরের নেতৃত্বে ৩/৪ ইউপিডিএফের সশস্ত্র কর্মী তাদেরকে বেধড়ক মারধর করে।

এই সময় তাদেরকে ১৫ দিনের মধ্যে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা না দিলে মেরে ফেলার হুমকিও প্রদান করা হয়।

এ ঘটনার পর গ্রামবাসীর মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে বলা জানা গেছে।