Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার January 3, 2021

গুইমারা বাজার থেকে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক স্কুল ছাত্রকে অপহরণ

হিল ভয়েস,৩ জানুয়ারি ২০২১ খাগড়াছড়ি:  খাগড়াছড়ির জেলার  গুইমারা বাজার থেকে আজ  ৩ জানুয়ারি ২০২১ সকালে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত ছাত্রের নাম স্বপন চাকমা (১৭), পিতা- চন্দ্রমুনি চাকমা, গ্রাম- হৃদয়মুনি কার্বারি পাড়া, ২নং পাতাছড়া ইউনিয়ন, রামগড় উপজেলা। সে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় স্বপন চাকমা আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সে  সকাল ৯টার দিকে  গুইমারা বাজারে পৌঁছলে  ওটপেতে থাকা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

সূত্র : সিএইসটি নিউজ