Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম February 15, 2020

বরকলে এক স্বাস্থ্যকর্মীকে সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক অপহরণ

হিল ভয়েস, ১৪ ফেব্রুয়ারি ২০২০, বরকল:  গত ১৪ ফেব্রুয়ারি ২০২০ রাত আনুমানিক ৭.৩০ টা সময় ২নং বরকল ইউনিয়নের দেয়ানচর গ্রামের বাসিন্দা সাধন বিকাশ চাকমা (৬০)পীং মৃতরেবতি মোহন চাকমাকে রনেল চাকমা (অমরধন)এর নেতৃত্বে ৮ জনের একটি সংস্কারপন্থী দল অপহরণ করে।

১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সাধন বিকাশের বড়পুত্র নতুন বিকাশ চাকমা তাদের সাথে যোগাযোগ করে। এসময় নিয়ে সংস্কারপন্থীরা দশ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

উল্লেখ্য যে, সাধন বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক জনসংহতি সমিতির একজন প্রত্যাগত কর্মী ও বর্তমানে বরকল হাসপাতালে সরকারি ইপিআই স্বাস্থ্য বিভাগে চাকরিরত আছেন।