হিল ভয়েস, ৮ জুন ২০২৫; বান্দরবান: আজ বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে এক ম্রো শিশু (১২) ধর্ষণের শিকার হয় বলে জানা যায়।
ধর্ষণকারী একই জাতিগোষ্ঠী। ধর্ষকের নাম মেন ইয়া ম্রো (৪০) কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড -বাকীছড়া বটতলী গোদার পাড় এলাকার মেন চং ম্রো”র ছেলে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। ঘটনার পর ধষর্ণকারী পলাতক অবস্থায় রয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্র মতে, গতকাল রাতে দুই কিশোরীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ব্যক্তি মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে গ্রামের পাশের ঝিরিতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা গ্রাম থেকে বেশ দূরে চলে যায়। এমতাবস্থায় রাত গভীর হলে, এত রাতে বাড়ি ফেরা সম্ভব নয় বলে ঝিরির পার্শ্বে একটি জুমঘরে রাত্রিযাপন করে । উক্ত জুম ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত ব্যক্তি উক্ত কিশোরীকে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী ভোররাতে একা বাড়ি ফিরে আসে। অসুস্থ অবস্থায় ঘটনাটি তার মাকে অবগত করে এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসকদের তথ্য মোতাবেক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানা যায়।