Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম May 11, 2020

বান্দরবানে ১৭তম বোমাং রাজার রাণী আর নেই

হিল ভয়েস, ১১ মে ২০২০, বান্দরবানবান্দরবান বোমাং সার্কেলের ১৭তম বোমাং রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রুর সহধর্মিনী রাণী ওয়াং প্রু পরলোক গমন করেছেন। আগামী ১৮ মে শহরের কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাণীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাজ পরিবার সূত্রে জানা যায় যে, গত ১০ মে ২০২০ রবিবার রাত সাড়ে ১১:০০ টার সময় জাদিপাড়া (ক্যাং মোড়) এলাকাস্থ রাজবাড়িতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে রাণীর বয়স হয়েছিল ৭৫ বছর। রাণী ওয়াং প্রু এক ছেলে ও এক মেয়ে সহ রাজ পরিবারের অনেক আত্মীয়-স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।

রাজ পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে রাণী মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন।

রাজ কার্যালয়ের প্রধান সহকারী অং জাই উ খেয়াং জানান, আগামী ১৮ মে বান্দরবান পৌর শহরের ওয়াবদা ব্রীজস্থ কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে রাণীর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে রাণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। তিনি শোকবার্তায় পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে রাণী ওয়াং প্রুর পরলৌকিক সদগতি কামনা করেছেন। এছাড়াও জেলার বিভিন্ন মহলও শোক প্রকাশ করেন।