Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার November 15, 2023

কাপ্তাই রাইখালীতে সেনা-মদদপুষ্ট মগপার্টি কর্তৃক এক ব্যক্তিকে মারধর

হিল ভয়েস, ১৫ নভেম্বর ২০২৩, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার অন্তর্গত রাইখালী ইউনিয়নে সেনা-মদদপুষ্ট মগপার্টি সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার ব্যাক্তির নাম মনা তঞ্চঙ্গ্যা (২৮), পীং- মৃত নির্মল তঞ্চঙ্গ্যা, গ্রাম- ভালুকিয়া নিচের পাড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ২.৩০ টার সময় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভালুকিয়া নিচের পাড়া গ্রাম থেকে কোন কারণ ছাড়াই সেনা-মদদপুষ্ট মগপার্টি সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ধরে বেদম মারধর করে নিয়ে যায়।

পরে পার্শ্ববর্তী হাপছড়ি পাড়া এলাকায় ভুক্তভোগীকে ব্যাপক মারধর করে এবং তার মোবাইল ফোনটি ছিনতাই করে তাকে সেখানে রেখে চলে যায় সশস্ত্র মগপার্টি সন্ত্রাসীরা।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মনা তঞ্চঙ্গ্যা চট্টগ্রাম শহরে ওয়াপডা (বিদ্যুৎ বিভাগে) কর্মরত। তিনি ছুটি নিয়ে দু’দিন আগে নিজ বাড়িতে এসেছিল।