Tuesday, 22 Sep 2026
নারী September 21, 2019

খাগড়াছড়ির মহালছড়িতে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার

হিল ভয়েচ, ২১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, খাগড়াছড়ি:  খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মহালছড়ি উপজেলার যৌথখামার এলাকায় ২৩ বছরের এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা (২৫) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মহালছড়ি থানার ওসি নূরে আলম ফকির ঘটনার বর্ণনা দিয়ে বলেন যে, ২০ সেপ্টেম্বর ২০১৯ রোজ শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি ঐ মহিলাকে একা পেয়ে ধর্ষণ করেন।

২১ সেপ্টেম্বর রতন ত্রিপুরার বিরুদ্ধে থানায় মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে। ভুক্তভোগী মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।