Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম May 27, 2020

জুরাছড়িতে সেনাবাহিনীর টার্গেট শুটিংয়ে একজন স্কুলছাত্র গুলিবিদ্ধ

হিল ভয়েস, ২৬ মে ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর টার্গেট শুটিংয়ের সময় একজন স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, আজ ২৬ মে ২০২০ বিকাল ৩.৩০ ঘটিকা সময় সেনাবাহিনীর বনযোগীছড়া জোনের অধীনে ১৬১০ ক্যাম্প নামে ক্যাম্পের সেনা সদস্যরা টার্গেট শুটিং কালে জুরাছড়ি উপেজলাধীন বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রিপন চাকমা গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ রিপন চাকমা বনযোগীছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে চুমাচুমি গ্রামের তুঙয়ে চাকমার ছেলে বলে জানা যায়।

আহত রিপন চাকমাকে সেনাবাহিনীর বনযোগীছড়া জোনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।