Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 22, 2020

দীঘিনালায় সেনা-মদদপুষ্ট সন্ত্রাসীদের মোটর সাইকেল ছিনতাই ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি

হিল ভয়েস, ২২ আগস্ট ২০২০,খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলায় সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা এক ব্যক্তির মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার পর ১ লক্ষ টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইয়ের শিকার হাওয়া মোটর সাইকেলের মালিকের নাম সুরেশ্বর চাকমা (১৮), পিতা- অনিল জীবন চাকমা। তার বাড়ি সাজেক ইউনিয়নের বাঘাইহাটের নাঙ্গলমারা গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২১ আগস্ট ২০২০ শুক্রবার সুরেশ্বর চাকমা সাজেক থেকে যাত্রী নিয়ে দীঘিনালায় যান। যাত্রী নামিয়ে দিয়ে বাড়িতে যাওয়ার পথে বাস টার্মিনাল এলাকায় সেনা-মদদপুষ্ট সন্ত্রাসী জনপ্রিয় ও প্রদীপ চাকমা তার কাছ থেকে মোটর সাইকেলটি চাবিসহ জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দিলেও মোটর সাইকেলটি ফেরত দেয়নি।

সেনা-মদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা আজ শনিবার তাকে ১ লক্ষ টাকা ও অভিভাবকসহ দীঘিনালায় দেখা করতে বলেছে বলে জানা গেছে।