Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম June 30, 2020

পানছড়ির মরাটিলায় সেটলার কর্তৃক জমি বেদখল

হিল ভয়েস, ৩০ জুন ২০২০, খাগড়াছড়ি:  খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন মরাটিলা এলাকায় সেটলাররা এক পাহাড়ির মালিকানাধীন ৫ একর পরিমাণ জমি বেদখল করেছে।

জমিটি তবলছড়ি-পানছড়ি রাস্তার পাশে ১৮২ নং তৈইলাইফাং মৌজায় ঝর্ণাটিলা আর্মি ক্যাম্পের পাশে অবিস্থত এবং মালিক হলেন ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অধীন পদ্মিনী পাড়ার বাসিন্দা দেব রঞ্জন ত্রিপুরা।

উক্ত জমি বেদখলের জন্য গত ২২-২৮ জুন ২০২০ তবলছড়ি বাজারের পার্শ্বস্থ ভূঁইয়া পাড়ার বাসিন্দা আবদুল মোতালেব ও আনোয়ার দলবল নিয়ে দেব রঞ্জন ত্রিপুরার লাগানো পাঁচ বছর বয়সী সেগুন বাগান কেটে দিয়ে সেখানে আম চারা রোপন করে।

জমির মালিক বাধা দিলেও তাতে কোন কাজ হয়নি। উল্টো সেটলাররা তাকে হুমকি দেয় বলে জমির মালিক অভিযোগ করেছেন।

সূত্র: সিএইচটিনিউজ