Tuesday, 22 Sep 2026
নারী October 9, 2020

ফটিকছড়িতে আদিবাসী ত্রিপুরা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

হিল ভয়েস, ৯ অক্টোবর ২০২০, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে এক আদিবাসী ত্রিপুরা নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আবুল মনসুর নামের ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২০ ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আবুল মনসুর একই ইউনিয়নের পশ্চিম চাঁন্দপুর হরিণমারা গ্রামের ওই ত্রিপুরা নারীকে ধর্ষণের চেষ্টা চালায়।

ওই দিনই ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় ভুজপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ভুজপুর থানার পুলিশ ঐ দিনই সন্ধ্যার দিকে অভিযুক্ত আবুল মনসুরকে গ্রেফতার করে এবং পরদিন সকাল ৯:০০ টার দিকে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোর্টে প্রেরণ করে।