Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 8, 2026

ফেরদৌস চাকমাকে নিয়ে ইউপিডিএফের ভূয়া অপহরণ নাটক

হিল ভয়েস, ৮ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছোট কমলাক এলাকার বাসিন্দা ফেরদৌস চাকমাকে সাজেক পর্যটনকেন্দ্রের ‘সেম প্লেস রেস্টুরেন্ট’ থেকে পিসিজেএসএস কর্তৃক অপহরণ করা হয়েছিল বলে ইউপিডিএফ যে অপপ্রচার চালায় তা শেষ পর্যন্ত ভূয়া ও সাজানো নাটক বলেই প্রমাণিত হয়েছে।

গত কয়েকদিন যাবৎ ইউপিডিএফ সামাজিক মাধ্যমে বিভিন্ন পেইজ থেকে যে ব্যক্তিকে পিসিজেএসএস অপহরণ করেছে বলে ব্যাপক মিথ্যা ও বানোয়াট প্রচার চালায় শেষ পর্যন্ত সেই ফেরদৌস চাকমা নিজ বাড়িতে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, প্রকৃতপক্ষে সাজেকে কোনো অপহরণের ঘটনাই ঘটেনি। ইউপিডিএফের দাবি অনুযায়ী, গত ৩ আগস্ট ২০২৬, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে সাজেকের “সেম প্লেস রেস্টুরেন্ট” থেকে ফেরদৌস চাকমাকে জেএসএস কর্তৃক মটরসাইকেল যোগে তুলে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘CHT Voice’ ও ‘secret reporter’ সহ ইউপিডিএফের কিছু ফেসবুক আইডি থেকে জেএসএসকে জড়িয়ে ব্যাপক কাল্পনিক অপপ্রচার চালানো হয় এবং এর মাধ্যমে জেএসএসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।

এক পর্যায়ে এলাকার জনগণই ইউপিডিএফের উক্ত ভূয়া ও অপপ্রচারের মুখোশ খুলে দেয়। কথিত অপহৃত ফেরদৌস চাকমা বাড়িতে বহালতবিয়তে অবস্থান করছেন বলে জানায়।

ফেরদৌস চাকমা তিনি নিজেই হিল ভয়েস সূত্রকে বলেছেন যে, বেশ কয়েকদিন আগে আমি আমার শ্বশুর বাড়ি বাজেছড়া গ্রামে যাই। সেখান থেকে সাজেক পর্যটনকেন্দ্রে চাকরি করতে যাই এবং “সেম প্লেস রেস্টুরেন্ট” নামে একটি রেস্টুরেন্টেও কাজ পাই। কিন্তু কম বেতনের টাকা দিয়ে সংসার চালানো যাচ্ছিলো না বলে আবার গ্রামে অর্থাৎ ছোট কমলাকে ফিরে আসি। আমাকে কেউ অপহরণ করে নি, আমি তো বাড়িতেই আছি।

অপরদিকে, অভিযোগটি ফেসবুকে ব্যাপক প্রচারের পর সেনাবাহিনীও নিজস্ব উদ্যোগে তদন্ত শুরু করতে ফেরদৌস চাকমা বাড়িতে যায় বলে জানা যায়। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ফেরদৌস চাকমার বাড়িতে গিয়ে তাকে সেখানে দেখতে পায়।