Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার January 18, 2022

বাঘাইছড়িতে সেটেলার কর্তৃক জুম্ম আদিবাসীর জমিতে চাষে বাধা দানের অভিযোগ

হিল ভয়েস, ১৭ জানুয়ারি ২০২২, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলীর পেরাছড়া গ্রামে সেনা-বিজিবির সহযোগিতায় বহিরাগত সেটেলার কর্তৃক এক আদিবাসীকে তার নিজের জমিতে চাষ করতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে ।

জমির প্রকৃত মালিক কলম্বাস চাকমা (৩৫), পিতা- সত্যবান চাকমা (৫৫), ৮নং নব পেরাছড়া, সার্বোয়াতুলী ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলা। কলম্বাস চাকমা দীর্ঘ দুইযুগের অধিক অবস্থান করে জমিতে চাষাবাদ করে আসছেন।

গতকাল ১৬ জানুয়ারি ২০২২ হঠাৎ করে বহিরাগত সেটলার মো: বেলাল হোসেন (৩০), পিতা- মো: কাশেম, গ্রাম- আমতলী, আমতলী ইউনিয়ন বাঘাইছড়ি উক্ত জমিটি তার বলে দাবি করে জোরজবরদস্তিমূলকভাবে কলম্বাস চাকমাকে চাষাবাদ করতে বাধা প্রদান করে।

উল্লেখ্য, রাজনগর ৩৭নং বিজিপি ব্যাটালিয়ন অধিন্যস্ত চুড়াখালী বিজিপি ক্যাম্প কমান্ডার সুবেদার (নতুন পোস্টিং) আনন্দ মোহন গতকাল জমির মালিক কলম্বাস চাকমাকে হুমকি দেন যে, “জমিটি কেড়ে নিলে তুমি আমার চাকরির কি করতে পারবে?”

তাছাড়া গত বছরের শেষের দিকে শিজক আর্মি ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো: মুনির হোসেন ও দুরছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেন এই জমিটি দখল করার জন্য কলম্বাস চাকমাকে বিভিন্ন হুমকি ও বাধা প্রদান করে আসছে।

জানা যায়, এই জমিটি সেনা-বিজিবি সহ সেটেলাররা দখল করার জন্য গত বছর থেকে প্রকাশ্যে নানা ষড়যন্ত্র ও তৎপরতা চালিয়ে আসছে।

ফলে প্রকৃত জমির মালিক কলম্বাস চাকমা দুইযুগ ধরে চাষাবাদ করে আসা জমি হারানোর ভয়ে দিনানিপাত করছেন। এর ফলে এই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।