Tuesday, 22 Sep 2026
নারী September 23, 2019

বান্দরবানের স্কুল পড়ুয়া এক ছাত্রীকে নোয়াখালীতে উদ্ধার

হিল ভয়েস, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, বান্দরবান:  বান্দরবান থেকে অপহৃত এক ত্রিপুরা মেয়েকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসুরহাট পৌর এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা ২২ সেপ্টেম্বর সকালে বাসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে অপহৃত মেয়ে ও অপহরণকারী নূর হোসেন নিশাতকে পুলিশের কাছে সোপর্দ করে। অপহৃত মেয়ের ভাই কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

জানা যায় যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানানিবাসী বরেন্দ্র ত্রিপুরার স্কুল পড়ুয়া মেয়েটি বান্দবনে তার বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহরণের শিকার হয়।
অপহরণকারী নূর হোসেন নিশাত নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কমলবাড়ি গ্রামের বাসিন্দা জাকের হোসেনের পুত্র। খবর পেয়ে মেয়েটির ভাই নূর হোসেন ও অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন যে, নূর হোসেনকে জেলে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।