Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার April 12, 2026

বান্দরবানে বন বিভাগের বিরুদ্ধে এক নিরীহ জুমচাষীর জুমে লুটপাট ও ক্ষয়ক্ষতির অভিযোগ

হিল ভয়েস, ১২ এপ্রিল ২০২৬, বান্দরবান: গত শনিবার (১১ এপ্রিল) দুপুর আনুমানিক ১১:২০ ঘটিকায় বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ক্রিলাই পাড়া গ্রামের বাসিন্দা খিন‌ওয়‌ই ম্রো(৩১) পিতা-রেংচং ম্রো জুমে বন বিভাগ কর্তৃক লুটপাট ও ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, খিন‌ওয়‌ই ম্রো চলতি বছরে নতুন জুমে প্রায় ১,০০০টি কলাগাছ রোপণ করেন। কিন্তু গতকাল বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এলাকার কর্মচারী এবং তাদের সঙ্গে থাকা ভাড়াটে লোকজন জুমে প্রবেশ করে কলাগাছগুলোতে লুটপাট ও ক্ষয়ক্ষতি ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়।

এই ঘটনায় আনুমানিক প্রায় ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও জানা যায়, ভুক্তভোগী খিনওয়ই ম্রো একজন দরিদ্র জুমচাষী। এই জুমচাষই তার পরিবারের প্রধান জীবিকার উৎস। তাকে সারাবছর জীবিকার জন্য জুমের ওপর নির্ভর করে থাকতে হয়। এই ক্ষতির ফলে বর্তমানে পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জীবিকা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।