Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার April 23, 2026

বান্দরবানে বহিরাগত শ্রমিক কর্তৃক এক জুম্ম কিশোরী উত্ত্যক্তকরণের শিকার

হিল ভয়েস, ২৩ এপ্রিল ২০২৬, বান্দরবান: গত সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২:৩০ ঘটিকায় বান্দরবান সদর উপজেলাধীন বাকীছড়ামুখ তুংখ্যং পাড়া যাওয়ার পথে এক বহিরাগত বাঙালি রাবার বাগানের শ্রমিক কর্তৃক এক জুম্ম কিশোরী (১৭) উত্ত্যক্তকরণের শিকার হয় বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম: মো. আল আমিন (২৪), বাড়ি ভোলা জেলায়। সে জসীম মিয়া নামে এক ব্যক্তির রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিল বলে জানা গেছে।

জানা যায়, বান্দরবান বাজার সংলগ্ন এলাকায় ভুক্তভোগী কিশোরী বাড়ি ফেরার পথে আল আমিন তার প্রতি অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বারবার উত্ত্যক্ত করতে থাকে। পরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

পরবর্তীতে এই ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করেন। শুরুতে অভিযুক্ত অভিযোগ অস্বীকার করলেও পরে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে এবং একপর্যায়ে সে নিজের আচরণের দায় স্বীকার করে বলে জানা গেছে।

উল্লেখ্য, জানুয়ারি-এপ্রিল ২০২৬ এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে মোট ১১ জন জুম্ম নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। তন্মধ্যে জানুয়ারি মাসে ৩ জন, মার্চে ৫ জন এবং সর্বশেষ এপ্রিল মাসে ৩ জন জুম্ম নারী ও শিশু সহিংসতার শিকার হন।