Tuesday, 22 Sep 2026
আদিবাসী July 30, 2021

বান্দরবানে মারা গেলেন বোমাং সার্কেলের ছোট রাণী মাশৈনু

হিল ভয়েস, ২৯ জুলাই ২০২১, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের বান্দরবান তথা বোমাং সার্কেলের প্রয়াত ১৪তম রাজা বোমাংগ্রী মংশৈপ্রু চৌধুরীর ছোট রাণী মাশৈনু মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে রাণীর বয়স ৯০ বছর হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৮ জুলাই ২০২১ স্থানীয় সময় সকাল ৯:০০ টায় বান্দরবান শহরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে রাণী মাশৈনু তাঁর শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রাণী তাঁর দুই ছেলে ও চার মেয়েসহ নাতি-নাতিনী রেখে যান।

মৃত্যুর তিন দিন পর রাণীর মরদেহ সৎকার করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পার্বত্য চট্টগ্রাম জনংহতি সমিতির পক্ষ থেকে সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা এবং কেন্দ্রীয় সদস্য শম্ভু কুমার তঞ্চঙ্গ্যার নেতৃত্বে একদল প্রতিনিধি পুষ্পস্তবক দিয়ে রাণীর প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বলে জানা গেছে।