Tuesday, 22 Sep 2026
রাজনীতি May 13, 2024

বিশিষ্ট রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে ঐক্য পরিষদের শোক বার্তা

হিল ভয়েস, ১৩ মে ২০২৪, ঢাকা: আজীবন সংগ্রামী, বিশিষ্ট বামপন্থী নেতা ও ত্যাগী রাজনীতিবিদ কমরেড হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ গভীর শোক প্রকাশ করে এক শোক বার্তা দিয়েছে।

গতকাল (১২ মে) ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এই শোক বার্তা প্রেরণ করা হয়। শোক বিবৃতিতে বলা হয়, ৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা হিসেবে ত্যাগী রাজনীতিবিদে পরিণত হওয়া হায়দার আকবর খান রনো আজকের দিনে মুক্তিযুদ্ধপ্রেমী সবার আদর্শ হওয়া উচিত। কোন প্রকার লোভ লালসার কাছে তিনি আত্মসমর্পণ করেননি। বরং রাজনীতির বাস্তবতায় তিনি চিরকাল পথ চলতে চেয়েছেন, মানুষকেও পথ দেখাতে চেয়েছেন।

প্রয়াতের মৃত্যুতে ঐক্য পরিষদ গভীর শোক প্রকাশ করা ছাড়াও তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন