Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 28, 2026

মাদক ও সামাজিক বিশৃঙ্খলা রোধে বিহারপুরে ছাত্র-যুব সমাজের সাথে পিসিপি, যুব সমিতি ও এইচডব্লিউএফের মতবিনিময়

হিল ভয়েস, ২৮ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা সদরের বিহারপুর এলাকায় স্থানীয় ছাত্র-যুব সমাজের সাথে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) যৌথ নেতৃত্বে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিহারপুর এলাকার সামাজিক নিয়মশৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন ও ছাত্র-যুব সমাজের দায় দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা আলোকপাত করে ছাত্র-যুব সমাজের প্রতি রাজনৈতিক সচেতনতা গড়ে তুলে আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত মতবিনিময় সভায় পিসিপি-র শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির নেতৃবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি সদর থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। সভায় বিহারপুর এলাকার বিপুল সংখ্যক স্থানীয় ছাত্র ও যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন বলে জানা গেছে।