Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার November 14, 2023

রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক একজন যুবককে গ্রেপ্তার

হিল ভয়েস, ১৪ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে নিরাপত্তা বাহিনী কর্তৃক শান্তিময় চাকমা ওরফে শ্যামল নামে একজন যুবককে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পৌরসভার কে কে রায় সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত শান্তিময় চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলীর বাসিন্দা। তিনি একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাকে বিভিন্ন জায়গায় দেখা যায় এবং নেশাগ্রস্ত একজন লোক।

আরেকটি অসমর্থিত সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত শান্তিময় চাকমা ইউপিডিএফের অস্ত্রসংগ্রহকারীর সহযোগী।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সেনা মদদ-পুষ্ট বিভিন্ন অনলাইন পত্রিকায় শান্তিময় চাকমাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের কোম্পানী কমান্ডার বলে অপপ্রচার চালানো হয়।

জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এই অভিযোগকে সর্ববৈ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন।