Tuesday, 22 Sep 2026
আদিবাসী December 14, 2020

রাজস্থলীতে সেনা ও সরকারি দল মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক জুম্ম অপহরণের শিকার

হিল ভয়েস, ১৪ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: সেনা ও সরকারি দল আওয়ামীলীগ মদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা এলাকা থেকে চিত্তগুলা তঞ্চঙ্গ্যা (৪০) নামে এক জুম্ম গ্রামবাসী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর ২০২০, সকাল আনুমানিক ৯:০০ টায় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হ্নাড়ামুখ পাড়া এলাকা থেকে মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক চিত্তগুলা তঞ্চঙ্গ্যা অপহরণের শিকার হন।

অপহৃত চিত্তগুলা তঞ্চঙ্গ্যা গাইন্দ্যা ইউনিয়নের চিংখ্যাং তঞ্চঙ্গ্যা পাড়া গ্রামের বাসিন্দা। অপহরণের পাঁচ দিন পরও অপহৃত চিত্তগুলা তঞ্চঙ্গ্যার কোন হদিশ পাওয়া যায়নি।