Tuesday, 22 Sep 2026
মানবাধিকার August 19, 2019

লংগদুতে সেনাবাহিনী কর্তৃক দুই নিরীহ ব্যক্তি আটক

হিল ভয়েস, ১৯ আগস্ট ২০১৯, সোমবার, রাঙ্গামাটি:  গত ১৯ আগস্ট ২০১৯ লংগদু সাব-জোনের সেনাবাহিনী রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের গোলাছড়ি গ্রাম থেকে দেব বিকাশ চাকমা, ৩৮ বছর, পীং-অশোক কুমার চাকমা নামের এক নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সেনাবাহিনীর নৃশংস নির্যাতনে দেব বিকাশ চাকমা গুরুতরভাবে জখম হন। একই দিন বিকেলে সেনাবাহিনী গুরুতর জখম অবস্থায় দেব বিকাশ চাকমাকে লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করে। তাকে গত ৮ নভেম্বর ২০১৮ সংঘটিত এক হত্যাকান্ডের ঘটনায় মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়।

একই দিন সকাল প্রায় ১১:০০ টায় লংগদু সাব-জোনের সেনাবাহিনী রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের রাধামন বাজার থেকে সুপর্ণ জীবন চাকমা, পীং-প্রভাত কুমার চাকমাকে আটক করে। হয়রানির পর বিকেলের দিকে সুপর্ণ জীবন চাকমাকে ছেড়ে দেওয়া হয়।