হিল ভয়েস, ২২ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) বরকল থানা শাখার উদ্যোগে বরকল রাগীব রাবেয়া কলেজ ও কিয়াং পাড়া এলাকার শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ আগস্ট ২০২৬, শুক্রবার উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিসিপি’র বরকল থানা শাখার সভাপতি ইলেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিন্টু চাকমা। মতবিনিময় সভায় মূল বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিসিপি’র বরকল থানা শাখার সহ-সভাপতি পলু মারমা এবং সহ-সাধারণ সম্পাদক জিতেশ চাকমা।
সভায় বিশেষ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের বরকল থানা শাখার সাধারণ সম্পাদক নমনিটা চাকমা ও সাংগঠনিক সম্পাদক মেঘলা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।