Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম চুক্তি July 22, 2023

ঢাকায় ৫ দফা দাবিতে গণসঙ্গীত, ছাত্র-যুব সমাবেশ স্থগিত

হিল ভয়েস, ২২ জুলাই ২০২৩, ঢাকা: ঢাকায় আজ বিকাল ৩ টায় শাহবাগ এলাকার প্রজন্ম চত্বরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে যে গণসঙ্গীত, ছাত্র-যুব সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত উক্ত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে একই দাবিতে উক্ত অনুষ্ঠান আগামী ২৫ জুলাই ২০২৩ ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে শামিল ছাত্র ও যুব সংগঠনসমূহ’ এর ব্যানারে উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।